সোনারগাঁয়ের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানেসন্ত্রাসীদের বাঁধা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে
সন্ত্রাসীদের বাঁধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে তিতাসের ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে স্থানীয় সন্ত্রাসীদের বাঁধা ও পুলিশের উপর হামলা হয়েছে।
এক পর্যায়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অবৈধ গ্যাস ব্যবহারকারি শত শত নারী পুরুষ। এ সময় মহাসড়কের শিমরাইল থেকে মেঘনাঘাট পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুই ঘন্টা পর বিকেল চারটায় পুলিশের তৎপরতায় বিক্ষোভকারিরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহিমের নেতৃত্বে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর বারোটায় পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের শুরুতেই তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ। এসময় স্থানীয় নারী ইউপি সদস্যদের নেতৃত্বে শতাধিক নারী পুরুষ এসে ভ্রাম্যমান আদালতের কাজে বাঁধা সৃষ্টি করেন এবং নির্বাহি ম্যাজিষ্ট্রেটসহ তিতাসের উর্ধতন কর্মকর্তাদের উপর চড়াও হন। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে পুলিশকে ধাওয়া দেয়। পুলিশের সাথে তাদের দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া হয়। এক পর্যায়ে বিক্ষোভকারিরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে শতাধিক এ্যাম্বুলেন্স ও হজ্ব যাত্রীসহ কয়েক হাজার মানুষ যানজটের আটকা পড়ে ভোগান্তির শিকার হন। দীর্ঘ দুই ঘন্টা পর পুলিশ অবরোধকারিরা রাস্তা থেকে সরে গেলে বিকেল চারটায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম সময় নিউজকে বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমরা ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করি। এ সময় অবৈধ গ্যাস ব্যাবহারকারিরা আমাদের বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখবিল্লাল হোসেন বলেন, স্থানী কিছু দালাল চক্র ও দূষ্কৃতিকারি এলাকার মহিলাদের উস্কে দিয়ে সর কারি কাজে বাধা সৃষ্টি সহ মহাসড়ক অবরোধ করে। এতে শত শত যানবাহন যান জটের কবলে পড়ে কয়েজ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। মহিলারা রাস্তা অবরোধ করায় তাদের সেখান থেকে সরাতে আমাদের খুব বেগ পেতে হয়েছে। অনেককে মা বলে ডেকে মানুষের ভোগান্তির করা বলেছি। পরে আমাদের নুরোধে মহিলারা রাস্তা থেকে সরে আসেন এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ