সোনারগাঁ হতে ৩৬ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁ হতে ৩৬ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ১:২২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
র‌্যাব-১১ বৃহস্পতিবার (৩০ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বশির হাসান (২০) ও মোঃ আশিক (২২)। এ সময় আসামীদের হেফাজত হতে উল্লিখিত মাদকদ্রব্য ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ বশির হাসান (২০) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন শ্রীপুর মধ্যপাড়া এলাকার মোঃ এনামুল সরকারের ছেলে, আসামী মোঃ আশিক (২২) একই এলাকার মোঃ আলী আক্কসের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পণ্যবাহী পিকআপে পন্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ