সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যাবেন বিএনপির সিনিয়র নেতারা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যাবেন বিএনপির সিনিয়র নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

 

আগামীকাল সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবেন দলটির সিনিয়র নেতারা।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, ‘আগামীকাল ১২ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা যাবেন।

এর আগে ঢাকা বিভাগীয় সমাবেশের আগে গত বুধবার রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের জেরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা মেরে রাখে। চার দিন পর আজ রোববার দুপুর সোয়া একটার দিকে বিএনপি কার্যালয়ের গেট খুলে দেয় পুলিশ।

কার্যালয় খোলার পর একে একে ভেতরে প্রবেশ করেন বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য সাত্তার পাটোয়ারীসহ নেতা-কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ