স্কুলে ভর্তি: ডিজিটাল লটারি উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্কুলে ভর্তি: ডিজিটাল লটারি উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ

 

সরকারি মাধ্যমিক স্কুলগুলে ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভর্তির লটারি উদ্বোধন করেন তিনি।

২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন করে যারা ভর্তি হবে তাদের আবেদন ফরমের নম্বর লটারিতে তোলা হবে। এ লটারি হবে ডিজিটাল পদ্ধতিতে।

২০২৩ শিক্ষাবর্ষে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সে হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫.৮ জন শিক্ষার্থী। আর বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি।

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাউশি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ