স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে ঈদের পর সিদ্ধান্ত স্পষ্ট করবেন আরিফ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে ঈদের পর সিদ্ধান্ত স্পষ্ট করবেন আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কি না তা নিয়ে সিলেটবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই। সিলেট সিটি করপোরেশন নির্বাচন করবেন কি না, সে বিষয়ে এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

লন্ডন ঘুরে আসা এই বিএনপির নেতা বলেছেন, তার একার হাতে কিছু নেই। স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ঈদের পর ৪২টি ওয়ার্ডের জনগণকে নিয়ে বৈঠক করে নির্বাচনে যাবেন কি না, স্পষ্ট করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

যুক্তরাজ্যে তারেক রহমানের সঙ্গে আমার আলাপ হয়েছে তার। সেখানে তাকে একটি সিগন্যাল দেয়া হয়েছে বলেন জানিয়েছিলেন তিনি। তবে সেই সিগন্যালটি আসলে কি তা খোলাসা করেন নি তিনি।

সিলেট ফেরার আগে লন্ডন থেকে সকালে সরাসরি ঢাকায় গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর দুপুরে বিমানযোগে সিলেটে এসে পৌঁছালে বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন।

সিটি নির্বাচনের প্রার্থী হচ্ছেন কি না, এ নিয়ে আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনে আরিফ হক চৌধুরী প্রার্থী হবেন কি না, এ নিয়ে সিলেটে গুঞ্জন রয়েছে। সিটি নির্বাচনে বিএনপি আসবে না এমন গুঞ্জন রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে বাধা দিবে না বিএনপি এমন গুঞ্জনও রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ