স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা-ভৈরব বাজার রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের উদ্বোধন করা হয়েছে। আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্রপ্রকৌশলী রেজাউল ইসলাম ও ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন।

নরসিংদী কমিউটার ট্রেন সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।

নতুন ট্রেনের যাত্রা উপলক্ষে ভৈরব বাজার জংশনে ছিল সাজসাজ রব। ট্রেন পেয়ে উচ্ছ্বসিত বন্দরনগর ভৈরবের মানুষ। অল্প সময়ে ঢাকা যেতে পারার সুযোগ পেয়ে খুশি তারা। বুধবার ভোর হওয়ার পর থেকে ভৈরব স্টেশনে ভিড় করেন যাত্রী ও স্থানীয়রা। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে।

স্থানীয়রা জানান, এই ট্রেনের মাধ্যমে ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। ট্রেন চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ ঢাকায় দিনের ভেতরে যার যার কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই রেল যোগাযোগ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ