স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

শনিবার বিকেলে রাজধানীর গুলশান বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে পৌঁছেন খালেদা জিয়া। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে রয়েছেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।

খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ