স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক চেকআপ শেষে গুলশানের বাসায় ‘ফিরোজা’ ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

দলের ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে এ কথা জানান। তিনি বলেন, ‘আজকে বেগম খালেদা জিয়ার বেশ কয়েকটা ইসিজি ইকো সহ বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে কয়েকটি বাকি আছে। তিনি এখন বাসায় প্রত্যাবর্তন করছেন।’

সোমবার (২২ আগস্ট) বিকাল ৪টা ৩৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এর আগে বিকাল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে হাসপাতাল থেকে রওয়ানা দিয়ে গুলশানের বাসভবনে পৌছেন খালেদা জিয়া।

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়েদা রহমান এই বোর্ডের সদস্য। আজকে যে পরীক্ষা গুলো হলো আগামীকাল সেগুলোর রিপোর্ট পাওয়া যাবে এবং সেগুলো পর্যালোচনা করে ম্যাডামের শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।

জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের কোন না কোন সদস্য প্রতিদিনই তার কাছে আসেন। তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে যখন যে চিকিৎসা দরকার সেটা দিচ্ছেন।

তিনি আরও বলেন, তার উন্নত চিকিৎসা দরকার মাল্টি ডিসিপ্লিনারি এডভান্স সেন্টারে চিকিৎসা হওয়া দরকার, আগেও সেই দাবি জানানো হয়েছে গত পরশুদিন মেডিকেল বোর্ড সে কথা বলেছে তার দেশের বাইরে উন্নত চিকিৎসা দরকার।

এ সময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন, ঢাকা মহানগর বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গাজীপুর জেলা বিএনপির ফলুল হক মিলন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা কামরুজ্জামান রতন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ