স্বেচ্ছাসেবক দল নেতা ফারুকের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতা ফারুকের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ ফারুকের রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মে)সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নাঙ্গলকোট উপজেলা পেশাজীবী পরিষদ (ঢাকার) আয়োজনে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ,নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু,মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম,জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ভুমি আপিল বোর্ডের সাবেক সচিব আবু তালেব। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও শাহাবুদ্দিন ফারুকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ