হজ্বে বয়সের সীমা আর থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হজ্বে বয়সের সীমা আর থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ

 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে হজ পালনের ক্ষেত্রে বয়সের যে সীমা নির্ধারণ করা হয়েছিল তা আর থাকছে না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এমন মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে এবার বাংলাদেশের পূর্ণ কোটার হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে পারবেন।

আগামী হজ কেমন হবে এমন প্রশ্নে ফরিদুল হক বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু অনানুষ্ঠানিক কথা হয়েছে, এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকুই পাব।

সাধারণত প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ মানুষ হজ পালনের অনুমতি পান। করোনা মহামারি শুরু হলে দুই বছর হজে কড়াকড়ি আরোপ করে সৌদি সরকার।

২০২০ সালে সৌদি আরবে বাসকারী মাত্র এক হাজার মানুষ পেয়েছিল হজের অনুমতি। সংক্রমণ কিছুটা কমে আসায় ২০২১ সালে হজ পালনের অনুমতি পেয়েছিলেন মাত্র ৬০ হাজার মুসলিম। করোনা মহামারি কমে আসায় এবার বিশ্বের ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। এক্ষেত্রে যারা করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন কেবল তাদেরই অনুমতি দেওয়া হয়।

এছাড়া হজ পালনের জন্য ইচ্ছুক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে থাকার শর্ত দেওয়া হয়। অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজ করার সুযোগ পাননি। করোনা মহামারি অনেকটা কমে আসায় এবার বয়সের সীমা থাকবে না বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।

প্রতিমন্ত্রী বলেন, আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। বিষয়টি আমরা এরই মধ্যে তাদের কাছ থেকে জানতে পেরেছি।

ফরিদুল হক বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) মুসল্লি হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো…যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ