হঠাৎ কড়ই গাছে ‘অলৌকিক আগুন’, রহস্য কি? - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ কড়ই গাছে ‘অলৌকিক আগুন’, রহস্য কি?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

ছবি সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ধরেন, আপনি কোনো একটি নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। চারদিকে সুনসান নীরবতা। কোথাও কেউ নেই। নেই পাখির কিচির-মিচির শব্দ।

এমতবস্থায়, হঠাৎ কোনো একটি গাছে আগুন ধরে যায়। এমন সময় আপনার অবস্থা কেমন হবে। আপনি কি ভয় পাবেন নাকি অবাক হবেন? অবাক হওয়ার আগেই আপনি হয়তোবা দৌঁড় দিবেন।

এমন একটি ঘটনা ঘটেছে কুড়িগ্রামের চিলমারীর রমনা রেলস্টেশনে। স্টেশনের পাশে শতবর্ষী একটি কড়ই গাছে হঠাৎ আগুন ধরে যায়। যা ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ভীতিকর পরিবেশ। ছড়িয়েছে চাঞ্চল্য ও কৌতূহল।

গাছের বাইরের অংশ স্বাভাবিক থাকলেও ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে গাছের আগুন পুরোপুরি নেভাতে ব্যর্থ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কোনো নির্দিষ্ট উৎস দেখা যায়নি।

তবে অনেকেই বলছেন, হয়তো বজ্রপাত বা গ্যাস জমে থাকা থেকে এমনটা হতে পারে। আবার অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলেও মনে করছেন। এ ঘটনার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে গাছটি দেখতে মানুষ ছুটে আসছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ