হঠাৎ ডিএমপিতে পিটার হাস, দেড় ঘন্টা বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ ডিএমপিতে পিটার হাস, দেড় ঘন্টা বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হরুনর রশিদও ছিলেন বলে জানা গেছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি সদর দফতরে যান পিটার হাস। সাক্ষাতের বিষয়টি ডিমপির মিডিয়া বিভাগ নিশ্চিত করলেও কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

তবে বৈঠকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ