হরিণাকুন্ডুতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরিণাকুন্ডুতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৩, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৩, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলো, উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)। শনিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় ধর্ষণ মামলা করেন। হরিণাকুÐু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, ৩১ মে রাতে ওই কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়। আসামি শিলনের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শিলন ফুঁসেিলয়ে তাঁকে একটি মাঠের পাটক্ষেতে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পেরেছে। ভুক্তভোগী কিশোরীর পিতা জানান, ঘটনার পর আসামিরা তাঁর মেয়েকে শহরতলির আমেরচারা নামে একটি এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তাঁর বড় বোনকে জানায়। ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ