হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগশেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীর গুলিতে আহত হন ওসমান হাদি।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি সেখানে মারা যান। এরপর ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ