হানিয়ার সঙ্গে ছবিতে দিলজিৎ, কটাক্ষ করলেন কঙ্গনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হানিয়ার সঙ্গে ছবিতে দিলজিৎ, কটাক্ষ করলেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ফাইল ছবি। সংগৃহীত

ভারতীয় অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তার ছবি সর্দার জি ৩-এ পাকিস্তানি শিল্পী হানিয়া আমিরের সঙ্গে কাজ করায় ভারতে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন।

সম্প্রতি ভারতের গণমাধ্যম এখন টাইমস নাউ-এর সঙ্গে কথা বলার সময়, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এই বিষয়ে দিলজিতকে কঠোর কটাক্ষ করেন।

কঙ্গনা রানাওয়াত বলেন, ‘আমি এই লোকগুলোর সম্পর্কে অনেক কথাই বলেছি। আমাদের কথোপকথনের শুরুতে, আমি উল্লেখ করেছি যে আমাদের সকলের একত্রিতভাবে দেশের জন্য ভাবা উচিত। কেন আমাদের সকলের মনে দেশকে নিয়ে একইরকম আবেগ থাকবে না। কেন দিলজিৎ দোসাঞ্জ আলাদাভাবে ভাববেন। কেন অন্য কেউ, ক্রিকেটাররা?’

বিজেপির বিধায়ক কঙ্গনা আরো বলেন, ‘আমাদের অবশ্যই সবাইকে একত্রিত করার চেষ্টা করতে হবে। সৈনিক হোক বা রাজনীতিবিদ, সবাইকে দেশপ্রেমের ক্ষেত্রে এক পথে চলতে হবে। আমাদের সাধারণ মানুষকেও এই একই পথে নিয়ে আসতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ