হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ধানমন্ডি থানার একটি ঘটনায় আটককৃত তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে তার দল। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভূক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।’
এতে বলা হয়, ‘উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

এরআগে গত সোমবার মধ্যরাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করে পুলিশ।

তারা গোলাম মোস্তফাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান করছিলেন। পরে গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রায় ১৩ ঘণ্টা আটক রাখার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ