হাসনাতের শিষ্টাচার সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে এনসিপি নেতা মুশফিক যা বললেন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসনাতের শিষ্টাচার সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে এনসিপি নেতা মুশফিক যা বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি— অতিশীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। তার এ বক্তব্যকে কেন্দ্র করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, আমরা যখন দেখি, অনেক রাজনৈতিক নেতারা সংস্কার নিয়ে সরাসরি বলে বসেন ‘সংস্কার বাতিল করে দেব’, তখন সেটিকে কীভাবে গ্রহণ করব—গম্ভীরভাবে, নাকি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে?

তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটেই দেখতে হবে। তিনি যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানের সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং গুম-দমন-পীড়নের পরও দৃঢ় অবস্থানে থেকেছেন, বর্তমান বক্তব্য সেই ধারাবাহিকতারই অংশ।

মুশফিক উস সালেহীন মনে করিয়ে দেন, জুলাই-আগস্ট মাসের সেই সময়টা যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন, তারাই আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন।

তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে বিচ্ছিন্নভাবে না দেখে, একটি দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবে বোঝা উচিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ