হাসপাতালে বেগম খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতালে বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রথম নারী মুক্তিযোদ্ধা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মেডিকেল বোর্ডের পরামর্শ ক্রমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ফের হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন তিনি। বেলা পাঁচটায় হাসপাতালে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি।

এদিকে গতকাল মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে ফিরোজায় যান। পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।

শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে ৬ টায় বাসার উদ্দেশ্যে রওনা করেছেন বেগম খালেদা জিয়াকে।

এর আগে ৮১ দিন চিকিৎসা নেয়ার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ