হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

ঢামেক প্রতিবেদক
ছবি : প্রতিনিধি
১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নেন নুরুল হক নুর। এখন তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না। তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।

গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন নুরুল হক নুর। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে ও পরে কেবিনে ভর্তি ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ