হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন পবনদীপ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন পবনদীপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন পবনদীপ
 

অসুস্থতা কাটিয়ে অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী পবনদীপ রাজন। গত ৯ মে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল ১২’-খ্যাত এই গায়ক।

শুক্রবার (৩০ মে) হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার সময় কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে তার হাতে এবং সারা শরীরে সেলাই ও কাটা দাগ দেখা যায়।হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর পবনদীপের শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল পাশাপাশি ছিল গুরুতর ক্ষত। তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, ২৫ দিন চিকিৎসা নিতে হয়েছে। এই সময়ে তাকে একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

প্রথম অস্ত্রোপচারটি টানা ছয় ঘণ্টা ধরে চলে, যেখানে চিকিৎসকেরা তার কিছু ভাঙা হাড় জোড়া লাগান। এরপর দিন চারেকের বিশ্রাম শেষে আইসিইউ থেকে তাকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়। প্রথম অস্ত্রোপচারের ধকল সামলে ওঠার পর শরীরের বাকি ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়।

পবনদীপের কঠিন সময়ে তার পাশে থাকার জন্য অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। যদিও তাকে আরও কতদিন চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার সুস্থ হয়ে বাড়ি ফেরায় ভক্তদের মনে স্বস্তি ফিরেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ