হাসিনাকে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আ'লীগের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আ’লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

 

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকর্মী উপজেলার বিজয়পাশা মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবস্থান নেন।

পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা রামদা,দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনীর অনুরোধে বিকেল ৪টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। পরে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ