হাসিনার অনুচররা নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনার অনুচররা নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করতে বলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে তিনি আরও লেখেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারে না!

তিনি আরও লেখেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে রয়েছেন বলে জানা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ