হাসিনাসহ খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতির সুযোগ আর দেবে না। জালিম সরকারকে দেশের জনগণ আর দেখতে চায় না। তাই শেখ হাসিনাসহ খুনিদের বিচার বাংলার মাটিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার সকাল ৯টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের শহীদ আব্দুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য ইসরত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান মিল্টন, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন খান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রিয়াজ হোসেন, কৃষক দল নেতা মিরাজ শরীফসহ শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জনতার আওয়াজ/আ আ