১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে এদেশ বন্দি ছিল : জিকে গউছ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে এদেশ বন্দি ছিল : জিকে গউছ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ) জিকে গউছ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে এদেশ বন্দি ছিল। গণতন্ত্রের লেবাসে এদেশের গণতন্ত্র হরণ করে সকল মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশব্যাপী মানুষ আজ প্রাণ খোলে কথা বলতে পারছেন। সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

তিনি শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলার সুজানগরে খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত মোটরসাইকেল অ্যান্ড মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জিকে গউছ আরো বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সতেজ রাখার উত্তম ব্যবস্থা।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরমচাল ফুটবল একাদশ কুলাউড়া ২-০ গোলে সোপাতলা ফুটবল একাদশ বিয়ানীবাজাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শওকত হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও লিমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, বকশি মিছবাউর রহমান, আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা নছিব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ