১৮ জুলাই সিলেট বিএনপির পদযাত্রা, ব্যাপক প্রস্তুতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৮ জুলাই সিলেট বিএনপির পদযাত্রা, ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

কেন্দ্র ঘোষিত সিলেট জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচী সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি।

১৮ জুলাই বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবী আদায়ে বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে পদযাত্রা কর্মসূচী শুরু হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

এ লক্ষে গতকাল শুক্রবার (১৪ জুলাই) রাতে নগরীর তাতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা অুনষ্ঠিত হয়েছে।

সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে তার অভীষ্ট লক্ষ্যে পৌছানোর স্বার্থে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। সরকার পতনের একদফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা। ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবী আদায়ে বিএনপি কেন্দ্র ঘোষিত আগামী ১৮ জুলাই বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচী সফল করতে বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের পাশাপাশি দেশপ্রেমিক সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির উপদেষ্টা সুরমান আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, এডভোকেট আবু তাহের, আনোয়ার হোসেইন মানিক, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামিম মজুমদার, জেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ, মহানগর বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, নুরুল ইসলাম ও সামসুল ইসলাম ফয়সল প্রমুখ।

সভা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর আশুরোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‌‌‌‘আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির দাবীতে গোটা জাতি আজ এক দফা দাবীতে ঐক্যবদ্ধ হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে বিএনপি একদফার আন্দোলনে রাজপথে নেমেছে। এই আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এক দফা দাবীতে আগামী ১৮ জুলাইয়ের পদযাত্রা কর্মসূচী সফল করতে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধীন সকল ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ