২০ বছর আগে, ২০০৩ সালে ভোটার হয়েছি কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারিনি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
তোফায়েল একটি প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাতে লেখা ছিল- ‘এই মুহূর্তে দরকার। কেয়ারটেকার সরকার।’। – ছবি : নয়া দিগন্ত
২০ বছর আগে, ২০০৩ সালে ভোটার হয়েছি কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারিনি। অনেক আগে থেকেই মনে প্রচণ্ড আবেগ ছিল জাতীয় নির্বাচনে আমার ভোটটা আমি দেব। কিন্তু ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। এবার তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমেছি।
শনিবার জামায়াতের বিক্ষোভ সমাবেশে এসে নিজের এমন অভিব্যক্তির কথা জানালেন ডেমরার তোফায়েল। সাথেও এও বললেন, ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে জড়িত নন তিনি। তবে ন্যায্য ও যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করতেই তোফায়েল সমাবেশে এসেছেন।
এ সময় তিনি আরো বলেন, একথা সবাই জানে যে নির্দলীয় কেয়ারটেকার সরকার ছাড়া এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আমার দাবি- আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।
রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের ভেতরে যখন জামাতের সমাবেশ চলছিল, তখন তোফায়েল একটি প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাতে লেখা ছিল- ‘এই মুহূর্তে দরকার। কেয়ারটেকার সরকার।’।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তিনি দাঁড়িয়ে ছিলেন নীরবে। এ সময় তিনি আরো জানালেন, রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও ভোটের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার ভূমিকা রাখতে চান।
জনতার আওয়াজ/আ আ