২১ শে আগস্ট গ্রেনেড হামলার সাথে আ'লীগের কুশলীরাই জড়িত - ডা.শাহাদাত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২১ শে আগস্ট গ্রেনেড হামলার সাথে আ’লীগের কুশলীরাই জড়িত – ডা.শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ১:২০ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার সাথে আওয়ামী লীগের ১/১১ কুশলীরাই জড়িত। একুশে আগস্ট আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি মুক্তাঙ্গন থেকে মাত্র ৬ ঘণ্টার নোটিশে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের যে সব নেতার পরামর্শে পরিবর্তণ করা হয়েছিল তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ২১ শে আগস্টের আসল রহস্য বেরিয়ে আসবে। শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়েছে। আওয়ামী লীগের প্রয়াত নেতা মেয়ের হানিফের ছেলে সাঈদ খোকনের সম্প্রতিক বক্তব্যে সেটা প্রমাণিত হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়া‌র্ডে “এ” ইউ‌নি‌ট বিএনপির দ্বি-বা‌র্ষিক সম্মেলন বক্তব্যে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পরিকল্পিতভাবে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করার সমস্ত নগ্নচিত্র এখন সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাষ্ট্রযন্ত্রকে আওয়ামী যন্ত্রে রূপান্তরিত করে দিনের ভোট রাতে করে জগদ্দল পাথরের মত এই স্বৈরাচারী সরকার চেপে বসেছে। জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে জনগণের দল বিএনপি আহবানে জনগণকে রাজপথে নেমে আসতে হবে।

প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসান বক্কর বলেন, এই সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠতে হবে। রাজপথে দাবি আদায়ের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ডে যে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।

বাদে মাগরি দ্বিতীয় অধিবেশন শুরু করে পুনর্গঠন কমিটির নেতারা। চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কোতোয়ালী থানা পুনর্গঠন কমিটির টিম প্রধান আলহাজ্ব এম এ আজিজ এর সভাপতিতে এবং সাংগঠনিক পুনর্গঠন টিমের সদস্য আব্দুছ সাত্তার সেলিম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, পুনর্গঠন কমিটির সদস্য মাইমুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মানি। আরো উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, নগর বিএনপি নেতা হামিদ হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার খান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, বিএনপি নেতা আমিনুর রহমান মিয়া, কাশেম সওদাগর, নূর হোসেন, সোহেল ওসমান মামুন, রবিউল ইসলাম, মোহাম্মদী ইদ্রিস, জাহেদ আহমেদ, আব্দুর রাজ্জাক, রমজান আলী, হামিদুল হক হাবু, ইকবাল শরীফ প্রমুখ নেতৃবৃন্দ।

২য় অধিবেশনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পুনর্গঠন টিমের প্রধান আলহাজ্ব এমএ আজিজ বলেন, কোতোয়ালি থানার সংশ্লিষ্ট ওয়ার্ড়ের ইউনিট কমিটি অচিরেই আমরা সমাপ্ত করব। আজ ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়া‌র্ডে ” এ” ইউ‌নি‌ট বিএনপির দ্বি বা‌র্ষিক সম্মেলনে মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটির ঘোষণা করছি। “এ” ইউনিটে রবিউল ইসলামকে সভাপতি, রমজান আলী সওদাগরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ