২৪ ডিসেম্বর সারা দেশে গণবিক্ষোভ করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৪ ডিসেম্বর সারা দেশে গণবিক্ষোভ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

 

যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আগামী ২৪ ডিসেম্বর দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিটে গণমিছিল ও গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে ১৩ ডিসেম্বর বিএনপি ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আরও একটি বিক্ষোভ মিছিল করবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি এবং নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে মারা যাওয়া মকবুল হোসেন আলমগীরের বিচার দাবিতে।

খন্দকার মোশাররফ বলেন, দাবি আদায়ে যুগপৎভাবে আন্দোলন পালন করব। যুগপৎ আন্দোলনে অনেক দল রাজি হয়েছে। তাদের সঙ্গে ১০ দফা নিয়ে আলোচনা হয়েছে। তারা এগুলোতে একমত হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ