২৫০ গাড়ির বহর নিয়ে শান্তি সমাবেশে আসছেন জাহাঙ্গীর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৫০ গাড়ির বহর নিয়ে শান্তি সমাবেশে আসছেন জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে বুধবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ’শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।

জাহাঙ্গীর আলম বলেন, ঢাকার শান্তি সমাবেশে তাকে লোকজন নিয়ে যেতে বলায় তিনি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাবেন। এ জন্য ২৫০ গাড়ি মোতায়েন থাকবে বলে জানান তিনি। তবে তাকে কে লোক নিয়ে যেতে বলেছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান বলেন, বুধবার তিনিও ৮ থেকে ১০ হাজার দলীয় লোকজনসহ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাবেন।

তিনি আরো বলেন, প্রতি থানায় এ জন্য ১০টি গাড়ি মোতায়েন থাকবে। স্বল্প সময়ে ৮-১০ হাজার নেতাকর্মী ঢাকায় নিতে যতগুলো গাড়ির প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ও দলীয় নেতাকর্মীদের নিজস্ব গাড়ি নিয়ে তারা ঢাকার শান্তি সমাবেশে যোগ দেবেন। তারপরও গাড়িতে লোকজন যেতে না পারলে দলীয় নেতাকর্মীদের ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ