২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয় নীতির অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় স্বাধীনতা দিবস ঘিরে সব ধরনের আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ