২৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

 

যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।

বিষয়টি অবহিত করে সমাবেশের জন্য মাইক ব্যবহার ও সার্বিক সহযোগিতা চেয়ে গত ১৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং থেকে জানা গেছে এ তথ্য।

এদিকে আজ রোববার এক বিবৃতিতে ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের কর্মসূচি সফল করে ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলনকে বেগবান করতে দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ