২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনে ঐতিহাসিক জনসমাগম হবে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনে ঐতিহাসিক জনসমাগম হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের দিন আগামী ২৫ ডিসেম্বর মানুষের যে উপস্থিতি হবে, তা হবে ইতিহাসের স্মরণীয় জনসমাগম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য অভ্যর্থনা কমিটির নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করছেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যতদূর পর্যন্ত এগোনো প্রয়োজন, ততদূর পর্যন্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং সারাদেশে সমন্বয় ও যোগাযোগ কার্যক্রম চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে কমিটির সদস্যরা নিয়মিত যোগাযোগ করছেন, যাতে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

রিজভীর দাবি, এই সমাবেশে মানুষের উপস্থিতি নিঃসন্দেহে ঐতিহাসিক হবে এবং তা বিএনপির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ