৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে শিমুলিয়া ইউনিয়নের জিরানি, টেঙ্গুরি, আব্দুল মান্নান কলেজ, গোহাইলবাড়ি ও আশপাশের এলাকায় সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হয়। পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি নেতারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান, শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, নজরুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোহাম্মদ শামীম হোসেন, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, ওসমান গনি, মোসলিমুর রহমান চন্দন, শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন, ৩১ দফা হচ্ছে দেশের পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। তারা সরকারের গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ