৩৭ লাখ মামলাজট থেকে জনগণকে পরিত্রাণ দিতে হবে: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩৭ লাখ মামলাজট থেকে জনগণকে পরিত্রাণ দিতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৬, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৬, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের জনগণকে ৩৭ লাখ মামলাজট থেকে পরিত্রাণ দিতে হবে। আর বিচার বিভাগের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণ যাতে দ্রুত ও সুষ্ঠু বিচার পান, তা নিশ্চিতে দায়িত্ব নিয়ে এসব মামলার নিষ্পত্তি করতে হবে।

শনিবার (৬ মে) রাজধানীতে সিনিয়র সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে আইনমন্ত্রী আপিল বিভাগের রায়সমূহ মেনে চলার জন্য সিনিয়র জজদের সতর্কও করেছেন। পাশাপাশি দেশের জনগণকে ৩৭ লাখ মামলার জট থেকে দ্রুত পরিত্রাণ দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

জামায়াতের রাজনীতি নিয়ে আইনমন্ত্রী বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক জামায়াতের গঠনতন্ত্র। রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের পক্ষে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তবে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য এখনও আইন সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ