৩ পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তী পরিষদ গঠন হবে: পার্বত্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৯, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩ পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তী পরিষদ গঠন হবে: পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

 

রাঙামাটি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আইনের বিধান অনুযায়ী খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মন্ত্রী বলেন, জেলা পরিষদ অবশ্যই হবে। পুরো বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে। এটি একটি বড় প্রক্রিয়া, তাই ভুল হতে দেওয়া যাবে না। অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে।

শনিবার (১৬ মে) দুপুরে শহরের রাঙাপানিতে মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এরআগে পার্বত্য মন্ত্রী রাঙামাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এমইউএফজি ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে চালু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে কুমন পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে।

আয়োজকরা জানান, জাপানে উদ্ভাবিত এবং বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রচলিত কুমন পদ্ধতি শিশুদের আত্মশিক্ষা, মনোযোগ বৃদ্ধি ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষায় এগিয়ে নিতে এ উদ্যোগ কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, ডেপুটি ম্যানেজার অনন্য হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ৮’শত এর অধিক শিক্ষার্থী অভিভাবকরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ