৪৫৮ পুলিশ পাচ্ছেন আইজি'স ব্যাজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪৫৮ পুলিশ পাচ্ছেন আইজি’স ব্যাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

 

প্রতিবছরই প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ পুলিশ সদস্যদের পুলিশ ফোর্সেস এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’স ব্যাজ) দ্বারা ভূষিত করা হয়। এবারও এর ব্যত্যয় ঘটছে না। তবে সংখ্যাটা বেড়েছে অনেক।

পুলিশ সপ্তাহ-২০২৩ এর কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেওয়া হবে।

পুলিশ সদরদপ্তরের বিশ্বস্ত সূত্রে জানিয়েছে, এবারের পুলিশ সপ্তাহে ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে আইজি’স ব্যাজ পাচ্ছেন ৪৫৮ জন পুলিশ সদস্য। এর আগে পুলিশ সপ্তাহ-২০২২ এ ৪০১ পুলিশ সদস্যকে ‘আইজিপি ব্যাজ’ দেওয়া হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ