৪৫ বছর পর ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

দীর্ঘ ৪৫ বছর পর রাজধানীর বনানীতে ফের দূতাবাস উদ্বোধন করেছে আর্জেন্টিনার। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
এর আগে দুদিনের সফরে সোমবার সকালে ঢাকায় আসেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন তিনি।
সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ