৪৮ ঘণ্টা অবরোধ সফলে গুলশানে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪৮ ঘণ্টা অবরোধ সফলে গুলশানে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে গুলশান ১ থেকে গুলশান ২ অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময়ে কয়েকটি গাড়ি ভাংচুর করেন নেতাকর্মীরা।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মো. মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মসুলিম হলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) রেদোয়ান মাহদী জয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ, সদস্য ইয়াসিন।

ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন, মো. রাহাত হোসেন, মাজহারুল ইসলাম সুমন দরজী, মানবাধিকার সম্পাদক সুমন ইসলাম, সহ-আপ্যায়ন সম্পাদক আতাউর রহমান।

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, নোবেল ইসলাম সূর্য, আব্দুল হামিদ, শাহানাজ পারভীন।

বাঙলা কলেজ ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান সহ-সাধারণ সম্পাদক আবু মুছা রবিন, হুমায়ুন কবির ওমর, সহ-সাংগঠনিক সম্পাদক কাজল হোসেন। প্রিন্সিপাল আবুল কাশেম হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ