৪ আগস্ট সমাবেশ করতে ডিএমপিকে চিঠি জামায়াতের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ আগস্ট সমাবেশ করতে ডিএমপিকে চিঠি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী ৪ আগস্ট শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় শান্তিপূর্ণ সমাবেশ পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ)।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাডভোকেট আজমত হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল করিম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন সবুজ ও অ্যাডভোকেট নুরুন্নবী উজ্জ্বল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ