৪ জেলায় বিএনপির নতুন কমিটি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ জেলায় বিএনপির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের চার জেলায় নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব কমিটির মধ্যে তিন জেলায় আহ্বায়ক এবং এক জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খায়রুল কবির খোকনকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলার বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া মো. জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ময়মনসিংহ জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়।

অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ