৫৪ নেতাকর্মীর জামিন মঞ্জুর যুবদল ছাত্রদলের আহবায়ক সহ ১০ নেতাকর্মী কারাগারে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫৪ নেতাকর্মীর জামিন মঞ্জুর যুবদল ছাত্রদলের আহবায়ক সহ ১০ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বোমা বিষ্ফোরক মামলায় ৫৪ নেতাকর্মীর জামিন মঞ্জুর করে যুবদল ও ছাত্রদল আহবায়ক সহ বিএনপির ১০ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেন জেলা দায়রা জজ আদালত। জামিন না মঞ্জুর হওয়া আসামীরা হলেন ইন্দুরকানী উপজেলা যুবদল আহবায়ক আতিকুর রহমান, ছাত্রদল আহবায়ক আল আমিন হাওলাদার, বিএনপি নেতা আবুল কালাম সিকদার, আবুল কালাম খান, মিরাজ সিকদার,মামুন সিকদার, রিয়াজ বয়াতী, সুরুজ্জামান, মো. মিজান ও শাহীন খান।

আসামী পক্ষের আইনজীবী খায়রুল বাশার শামীম জানান, এর আগে উক্ত আসামীর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে নিয়েছিলেন। সোমবার ( ৬ ফেব্রুয়ারী) জামিনের শেষ দিন থাকায় আসামীরা পিরোজপুর জেলা দায়রা জজ মো. মুহিদুউজ্জামান এর আদালতে ৬৪ বিএনপির নেতাকর্মী জামিনের আবেদন করলে শুনানি শেষে মহামান্য বিচারক ৫৪ আসামীদেরর জামিন মঞ্জুর করেন এবং বাকী বিএনপির ১০ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন ।

উল্লেখ্য গত ০৬ ডিসেম্বর ২০২২ জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলার অভিযোগ করে ওই ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবুল বাশার ওরফে বাদশা বাদী স্থানীয় ৭ সংবাদকর্মী সহ ৭৫ জন ও নামীয় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে নাশকতার মামলা দায়ের করেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ