৫৬ জেলায় বিএনপির কার্যালয় বন্ধ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫৬ জেলায় বিএনপির কার্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকার এক মাস পেরিয়েছে গতকাল মঙ্গলবার। এমন পরিস্থিতিতে খোঁজ নিয়ে জানা গেছে দলটির ৫৬টি জেলা কার্যালয়ই বন্ধ। চারটি জেলায় বিএনপির কার্যালয় নেই।

তালাবদ্ধ জেলা কার্যালয়গুলো কবে খোলা যাবে, কবে নেতাকর্মীরা আবার আগের মতো কার্যালয়ে আসতে পারবেন, তা কেউ জানেন না। বিএনপির নেতাকর্মীরা বলছেন, কার্যালয় ঘিরে পুলিশের পাহারা, টহল অথবা গোয়েন্দাদের তৎপরতা থাকে। গেলেই গ্রেপ্তারের ভয় আছে। নেতাকর্মীরা আত্মগোপনে থাকার কারণে কার্যালয় খোলা হয় না।

পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে বিএনপির অধিকাংশ নেতাকর্মী ফেরারি। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে কাটছে যাযাবর জীবন। আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান জেনে যাবে– এ শঙ্কায় মোবাইল ফোন থেকে সিমটাও খুলে রেখেছেন অনেকে। তবু থেমে নেই নেতাকর্মীর ঘরে ঘরে পুলিশের তল্লাশি। অভিযানে গিয়ে নেতাকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগও উঠছে হরহামেশা। কখনও কখনও তুলে নিয়ে যাওয়া হচ্ছে স্বজনকে।

ধরপাকড়ের কারণে দৌড়ের ওপর থাকায় কর্মস্থলে না গিয়ে চাকরি খুইয়েছেন অনেক নেতাকর্মী। দীর্ঘদিন বন্ধ থাকায় কারও কারও দোকানের মালপত্র নষ্ট হচ্ছে। ব্যবসা উঠেছে লাটে। উপার্জনক্ষম ব্যক্তি ফেরারি হওয়ায় সংসারের চাকা থমকে গেছে অনেক পরিবারে। ‘নাশকতা’ মামলার আসামি হয়ে কেউ কেউ এরই মধ্যে কারাবন্দি। অনেকেরই জুটছে না জামিন।

ঢাকার ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে হাঙ্গামার পর থেকে হয়ে যায় রাজনীতির বাঁকবদল। ওই সংঘাতের পর বিএনপির নেতাকর্মীর নামে-বেনামে দেওয়া হয় একের পর এক মামলা। বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ-হরতাল ঘিরে শুরু হয় জ্বালাও-পোড়াও। আইনশৃঙ্খলা বাহিনীও নামে সাঁড়াশি অভিযানে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ