৫ মামলায় গ্রেপ্তার জহির উদ্দিন স্বপন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ মামলায় গ্রেপ্তার জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
পল্টন ও রমনা মডেল থানার পৃথক পাঁচ মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের গ্রেপ্তার দেখান।

দুপুরে এ মামলাগুলোতে জামিন শুনানি হবে।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ