৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে দল পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগ-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করেছে তার নাম। যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ ৫ ফেব্রুয়ারি এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে তারা কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে কৌশলগত ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তাকে আবার ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ আনন্দিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।’

মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি তাদের মূল খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।

উল্লেখ্য, গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেললেও আসন্ন পিএসএল মৌসুমের জন্য এই তিনজনের কাউকেই রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ