৭'জানুয়ারির ভাগাভাগির ডামি নির্বাচনকে জনগণ আগাম না বলে দিয়েছে : মিফতাহ সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭’জানুয়ারির ভাগাভাগির ডামি নির্বাচনকে জনগণ আগাম না বলে দিয়েছে : মিফতাহ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের ৭’নং ওয়ার্ডে নিশিরাতের সরকার কর্তৃক আগামী ৭’জানুয়ারী ভাগাভাগির ডামি নির্বাচনকে বর্জন করতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, বিগত ১৫’বৎসরে এই সরকার লোটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে আমাদের ঋণগ্রস্থ জাতিতে পরিণত করেছে। ২০০৮’সালে আধিপত্যবাদী শক্তি দ্বারা গঠিত পাপেট সরকার ২০১৪’তে বিনা ভোটের সরকার হিসেবে ২০১৮’তে পরের দিনের ভোট আগের রাতে করে নিশিরাতের সরকার হিসেবে সারা বিশ্বে লজ্জাজনক পরিচয় পায়। শুধু লুটপাট আর আধিপত্যবাদী শক্তির তাবেদারি টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে রাষ্ট্রীয় সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজ দল ও নিজ জোটের মধ্যে ভাগাভাগির ডামি নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছে। জনগণ ইতিমধ্যে তাদের এই পাতানো সাজানো নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।


লিফলেট বিলিতে উপস্থিত ছিলেন ৭’নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহ্বায়ক মানিক মিয়া, মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, ২৫’নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাচ্চু মিয়া, ৭’নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম সায়েম, ২৬’নংওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২৫’নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সুমন, ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক জালাল আহমদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক আলম খান মুক্তা , এমদাদুল ইসলাম মিজান, স্বেচ্ছাসেবক দল মহানগর আহ্বায়ক কমিটির নেতা সেলিম মিয়া, কাওসার হোসেন রকি, সোহেল আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ