“৭১’রের পরাজিত শক্তিকে মাথা তুলতে দেয়া হবে না” - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

“৭১’রের পরাজিত শক্তিকে মাথা তুলতে দেয়া হবে না”

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে শহরে বিক্ষোভ মিছিল করে দলটি মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম বিশ্বাস মাসুদ আহম্মদ সনজু, আক্কাস আলী, গোলাম সরোয়ার সউদ, সারোয়ার জাহান বাদশা, আসাদুজ্জামান, অশোক ধর, মুঞ্জুর পারভেজ তুষার, এ্যাড আব্দুল মালেক, এ্যাড বিকাশ কুমার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে আব্দুল হাই এমপি বলেন, ৭১ সালে পরাজিত শক্তি দেশে আবারো আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা ঢাকায় বাসে আগুন দিয়েছে। পুলিশের উপর হামলা করেছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের এই অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ