৭ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাঁধনের প্রথম হিন্দি সিনেমা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাঁধনের প্রথম হিন্দি সিনেমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে। তার জন্য ছিল একটি স্মরণীয় বছর। দেশে বিদেশে ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কুড়িয়েছেন প্রশাংশা। এবার ২০২৩ সালটিও তার জন্য আবার বিশেষ একটি বছর হতে চলেছে। আগামী ৭ জুন মুক্তি পেতে যাচ্ছে তার বলিউড ছবি ‘খুফিয়া’। পরিচালনা করেছেন ‘মকবুল’খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ।

‘খুফিয়া’র মাধ্যমেই বলিউডে অভিষিক্ত হবেন বাংলাদেশি অভিনেত্রী বাঁধন। এরই মধ্যে সামনে এসেছে সিনেমাটির টিজার। যেখানে আলো-আঁধারিতে আগুনের দিকে হেঁটে চলেছেন ‘রেহানা’খ্যাত বাঁধন। শাড়িতে পুরোদস্তুর বাঙালি লুকে দেখা মিলেছে তার।

এ সিনেমায় বাঁধন অভিনয় করেছেন ‘অক্টোপাস’ চরিত্রে। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বাঁধনের ভাষ্য, ‘পরিচালক বিশাল ভরদ্বাজ অসম্ভব ভালো ও বিনয়ী একজন মানুষ। শুধু শিল্পী নন, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তিনি খুব ভালো করে জানেন। এটাই তার চর্চা। যে কারণে কাজ করা অনেক সহজ হয়েছে। নেটফ্লিক্সের কর্তাদের পেশাদারত্ব আমার ভালো লেগেছে। সিনেমায় আমাকে এক বাংলাদেশি মেয়ের চরিত্রে দেখা যাবে। মেয়েটি মিশন নিয়ে ইন্ডিয়ায় যায়। ঘটে নানা ঘটনা। চরিত্র ছোট হলেও গুরুত্ব অনেক।’

জানা গেছে, সিনেমাটি আবর্তিত হয়েছে স্পাই-থ্রিলার গল্পে। অমর ভূষণের উপন্যাস ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। মূল চরিত্রে ভারতীয় গোয়েন্দা বাহিনীর কর্মকর্তার ভূমিকায় রয়েছেন বলিউডের গুণী অভিনেত্রী টাবু। রয়েছেন আলি ফজল, ওয়ামিকা গাব্বি, আশিস বিদ্যার্থীর মতো অভিনয়শিল্পীরাও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ