৭ তারিখে ভাইয়ে ভাইয়ে ডামি নির্বাচন করেছেন আপনারা নিজেই - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ তারিখে ভাইয়ে ভাইয়ে ডামি নির্বাচন করেছেন আপনারা নিজেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। ব‌লে‌ছেন,পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার সরকার পুলিশ দিয়ে গণতন্ত্রকামী মানুষদের দাবিয়ে রাখতে পারে না। এই সরকারও পার‌বে না। তাই আপনাদের সময় প্রায় শেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীনদল কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, আমরা ধৈর্য ধারন করেছি। যারা বিএনপিকে বলেন হতাশ হয়েছে, যারা বিএনপিকে বলেন তাদের সাংগঠনিক শক্তি নাই; একদিনের জন্য অনুরোধ জানাবো পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসুন কে জিতে কে হারে একটু দেখি। সেটাতো করবেন না। কারন আপনাদেরতো জনগণের সমর্থন নাই। তাই আজকে যারা বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ইনশাআল্লাহ সময় আসবে। এইসব কথার উত্তর অক্ষরে অক্ষরে বাংলাদেশে দেয়া হবে।

তিনি বলেন, ৭ তারিখে ভাইয়ে ভাইয়ে ডামি নির্বাচন করেছেন আপনারা নিজেই। তাতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের চলমান আন্দোলনের একেকটা দাবি যতদিন না প্রতিষ্ঠা হবে, যতদিন না বাংলাদেশে আমার ভোট আমি দিব ততদিন বিএনপিসহ সমমনা দল সংগ্রামের পথে থাকবে। জেল-জুলুমি দিয়ে, মামলা দিয়ে আপনারা বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব, বড় বড় সেতু তৈরি করেন। এগুলো দেশের কাজে আসুক আমরা চাই। সেতুর নামে যে লুন্ঠন হচ্ছে, মেগা প্রোজেক্টের নামে যে কোটি কোটি টাকা লুন্ঠন করে আপবারা বেগমপাড়া বানাচ্ছেন, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানাচ্ছেন, ব্যাংককে ফ্ল্যাট কিনছেন সে হিসাব কী আপনি রাখেন ? মোটেই রাখেন না। রাখেন শুধু একটা; হুমকি দিয়েছেনকালো পতাকা মিছিল করতে দেয়া হবে না। অনুমতি নাই। যদি গণতন্ত্রই বিশ্বাস করেন তাহলে অনুমতির দরকার কি ?

সরকারকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,
এই ডামি নির্বাচনে, ডামি সংসদের অধিবেশনের দিন গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিবাদ স্বরুপ যখন কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিতে তারা (সরকার) হায়নার মতো সারাদেশে হামলা করেছে, গ্রেফতার করেছে, যতগুলো রাজনৈতিক দল কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছিল প্রত্যেকের উপরে তারা (সরকার) হামলা এবং লাঠিচার্জ করেছে।

তিনি আরও বলেন, আজকে দেশের পাঁচ বছরের শিশুও বুঝে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছে, যারা ভিন্নমতের রাজনীতি করছে, কোনও কারণ ছাড়াই তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, কর্মসূচি থেকে তুলে নিয়ে যাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, রিমান্ডে নিয়ে তাদেরকে অত্যাচার করছে। বাংলাদেশের কারাগারের ধারণ ক্ষমতা ৪১ হাজার, বর্তমানে কারাগারে বন্দীর সংখ্যা প্রায় লক্ষাধিক।

পুলিশকে অনুরোধ জানিয়ে নুর বলেন, আপনারা রাষ্ট্রীয় বাহিনী। আপনারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আপনারা কোনও দলের হয়ে কাজ করবেন না। মানুষের প্রতি অবিচার করবেন না।

এসময় মানববন্ধনে জাতীয়তাবাদী নবীনদলের নেতাকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ