অজ্ঞেয় বিজয় :জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৯, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অজ্ঞেয় বিজয় :জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ

 

উদ্দামতা- চঞ্চলতা – এখন শিশুটির আর নেই

নিসর্গের মাঝে-ও এখন কি যেন খুঁজে,

রাজনীতি-দলাদলির কথা শুনলেই – ফুঁসে উঠে

এতদিন না বুঝলেও- এখন ও বুঝে।

যেই বধুটির ফুলেল হাসিতে – উঠতো দুলে ক্ষিতি

ওর বুক এখন- অশ্রু জলে জলধর,

কোন সুখ আনন্দ- এখন আর ষ্পর্শ করেনা তাকে

মেঘ বৃষ্টি খসে পড়ে-চোখ থেকে অধর।

বাবা মা অন্তিম বয়সে – সব থাকতে হতবিহ্বল

সুখ প্রদীপে-অসভ্যরা ঢেলেছে যে জল,

অমানিশির নিশি তিমিরে-নেমেছে যেন আজ ঢল

যদিও ঘরেতে-বাতির আলো ঝলমল।

হঠাৎ-ই ছেলেটি গেছে হারিয়ে-কাউকে কিছু না বলে

সংসার জীবনটা-চীরতরে ঝেরে ফেলে,

প্রত্যক্ষদর্শী বলে, কারা যেন পথ থেকে নিলো তুলে

সেই থেকে ছেলেটি-ফিরেনি মায়ের কোলে।

মুক্তিযুদ্ধে অর্জিত এ কোন্ বিজয়- কোন্ স্বাধীনতা

চলে হত্যা-না মানলে দলীয় অধীনতা,

এ কোন্ বিজয় – যার দুচোখে গুমট কান্না বহতা

বুক চাপড়িয়ে বিলাপ করে-শত মাতা।

আর কত বইবে এ দেশ – শৃংখলিত পরাধীনতা

আর কত সইবে – সীমান্ত হত্যার মত নির্মমতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ