অধ্যক্ষ নিরঞ্জন দাস'র মৃত্যুতে সাংসদ নাহিদ সহ বিভিন্ন মহলের শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধ্যক্ষ নিরঞ্জন দাস’র মৃত্যুতে সাংসদ নাহিদ সহ বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ২:৫২ পূর্বাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, প্রবীণ শিক্ষাবিদ নিরঞ্জন দাস আর নেই। রোববার রাত ৮টায় সিলেট নগরীর বাগবাড়ীস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস পরলোক গমন করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫বছর। তিনি স্ত্রী, ১পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে আত্মীয় স্বজন ও গুণগ্রাহীবৃন্দ তাঁর বাসায় এক নজর দেখতে ছুটে আসেন। রাত ১১ঘটিকায় নগরীর চালিবন্দরস্থ শ্বশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রবীণ এ শিক্ষক প্রায় তিন দশক সময় গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমি স্কুল ও কলেজে প্রথমে সহকারী প্রধান শিক্ষক ও ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া এমসি একাডেমিতে যোগদানের পূর্বে তিনি কয়েক বছর ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, প্রবীণ শিক্ষাবিদ নিরঞ্জন দাসের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। তারা তাঁর কর্মময় জীবনের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শিক্ষক নিরঞ্জন দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষা মন্ত্রী, জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি (এমসি একাডেমি)র ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত কুমার তালুকদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ